স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

অতিরিক্ত রিসোর্স

এই পাতায় আপনি ওপেন সোর্সে অবদান রাখা সম্পর্কে আরও জানতে সহায়ক কিছু রিসোর্স পাবেন:

গাইড ও টিউটোরিয়াল​

  • GitHub-এর Open Source Guides: ওপেন সোর্সের নানা দিক নিয়ে বিস্তারিত গাইড, যার মধ্যে আছে শুরু করা, অবদান রাখা, প্রজেক্ট মেইনটেইন করা এবং কমিউনিটি গড়ে তোলা।

  • রোশন জসির First Contributions: নতুনদের জন্য একটি সহজ গাইড, যা ওপেন সোর্স প্রজেক্টে আপনার প্রথম অবদান রাখার প্রতিটি ধাপ দেখিয়ে দেয়।

  • The Linux Foundation-এর A Beginner’s Guide to Open Source Software Development: একটি বিনামূল্যের অনলাইন কোর্স, যেখানে ওপেন সোর্স সফটওয়্যারের ইতিহাস, লাইসেন্স ও ডেভেলপমেন্ট মডেলসহ মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

  • Mozilla's Open Source Student Network (OSSN): ওপেন সোর্সে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গাইড, ইভেন্ট ও মেন্টরশিপের সুযোগসহ নানা রিসোর্স ও সহায়তা।

  • DigitalOcean-এর Introduction to GitHub and Open Source Projects: নতুনদের জন্য একটি টিউটোরিয়াল সিরিজ, যেখানে ওপেন সোর্সের মৌলিক বিষয়গুলো আছে। যেমন অবদান রাখার মতো প্রজেক্ট খুঁজে নেওয়া, কোডবেস বোঝা এবং অবদান জমা দেওয়া।

  • GitHub-এর Open Source Friday: একটি বৈশ্বিক আন্দোলন, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি শুক্রবার ওপেন সোর্সে অবদান রাখতে উৎসাহিত করে। ওয়েবসাইটে ওপেন সোর্সে কীভাবে শুরু করবেন এবং অবদান রাখার মতো প্রজেক্ট কীভাবে খুঁজবেন, সেসব বিষয়ে রিসোর্স ও গাইড রয়েছে।

ব্লগ পোস্ট​

note

নিচের ব্লগ পোস্টগুলো ইংরেজিতে লেখা। শিরোনামের পাশে বাংলা অর্থ দেওয়া হয়েছে।